কোতোয়ালী থানার পৃথক অভিযানে ৩ আসামি গ্রেফতার, ২৮ পিস ইয়াবা উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত, ডাকাতির প্রস্তুতি মামলার এবং জিডি মূলে মোট ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার (০২ মে ২০২৬) মাননীয় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর সার্বিক দিক নির্দেশনায়, সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) এর তত্ত্বাবধানে এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) আবু সাঈদ রানা সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে কোতোয়ালী থানার জিডি নং-৫১ (তারিখ: ০১/০৫/২০২৬) মূলে মোঃ ইউসুফ (৩৩) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া জিআর-৩৩/২১ পরোয়ানাভুক্ত আসামি মোঃ নুর নবী (৩৫) কে গ্রেফতার করা হয়। অপরদিকে কোতোয়ালী থানার মামলা নং-৭৫/২০২৬ (ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড) মূলে ডাকাতির প্রস্তুতি মামলার আসামি মোঃ সুমন (২৮) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, নিয়মিত অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।