শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কর্ণফুলীতে ভেঙে পড়া বসতঘর পুনর্নির্মাণ শুরু হচ্ছে কাল

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জলিলের বাপের বাড়ি এলাকায় অতিবৃষ্টিতে ভেঙে পড়া একটি বসতঘর পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা যায়, গত তিন দিন আগে টানা বৃষ্টির কারণে অসহায় পরিবারের ঘরটি সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে যায়। এতে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়।

পরবর্তীতে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন এবং প্রয়োজনীয় হস্তক্ষেপ করেন। তাদের উদ্যোগে ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজ্বী মোঃ ওসমানের আর্থিক সহযোগিতায় বাড়িটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া পুরো কার্যক্রমটি তদারকি করছেন কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের সুজন।

সংশ্লিষ্টরা জানান, আগামীকাল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটির বসতঘর পুনর্নির্মাণের কাজ শুরু হবে। এতে পরিবারটি দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ক্যাটাগরি