“ইসলামের আলোকে ব্যক্তিজীবন গড়ে তোলাই প্রকৃত সফলতা”—মুহাম্মদ শাহজাহান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, “একজন আদর্শ মুসলিমের পরিচয় শুধু ইবাদতে নয়, বরং তার প্রতিটি আচরণ, কথা ও দৈনন্দিন জীবনের মধ্যে প্রতিফলিত হয়—ব্যক্তিজীবনকে ইসলামের আলোকে গড়ে তোলাই প্রকৃত সফলতা।”
আজ ১লা মে, ২০২৬ রোজ শুক্রবার স্থানীয় একটি মিলনায়তনে ডবলমুরিং থানার দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান আরও বলেন, “ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা—এখানে ব্যক্তিগত চরিত্র, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক আচরণ সবই একে অপরের সাথে গভীরভাবে সম্পৃক্ত। তাই একজন মুসলিমকে শুধু বিশ্বাসে নয়, তার ব্যবহারিক জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা, সততা ও দায়বদ্ধতার পরিচয় দিতে হবে, তবেই সে প্রকৃত অর্থে আদর্শ মুসলিম হয়ে উঠতে পারে।”
চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ডবলমুরিং থানা আমীর ফারুক আজমের সভাপতিত্বে এবং থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মাদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমীন।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগরীর আমীর নজরুল ইসলাম সংগঠনের রুকনদের উদ্দেশ্যে বলেন, “একজন আদর্শ মুসলিমের পরিচয় শুধু ইবাদতে নয়, বরং তার প্রতিটি আচরণ, কথা ও দৈনন্দিন জীবনের মধ্যে প্রতিফলিত হয়—ব্যক্তি জীবনকে ইসলামের আলোকে গড়ে তোলাই প্রকৃত সফলতা।”
প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারী অধ্যক্ষ নুরুল আমীন বলেন “সামাজিক কার্যক্রম শুধু মানুষের পাশে দাঁড়ানো নয়—এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া, যেখানে পরিকল্পনা, আন্তরিকতা ও সঠিক পদ্ধতি অনুসরণ করলেই সমাজে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব।”
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী সালাউদ্দিন আহমেদ, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারী ও ২৪ নং ওয়ার্ড আমীর ইমরানুল হক, থানা কর্মপরিষদ সদস্য বেলায়েত হোসেন, শহিদুল্লাহ ফারুকী, মাসুদুল কবির, এইচ এম শহিদুল্লাহ। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।
২৭ নং ওয়ার্ড আমীর জনাব মুজিবুর রহমান, ২৩ নং ওয়ার্ড আমীর জনাব আবদুর রহিম, ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, ২৪ নং ওয়ার্ড সেক্রেটারি মাকছুদুর রহমান, ২৭ নং ওয়ার্ড সেক্রেটারি হায়দার আলী, ২৩ নং ওয়ার্ড সেক্রেটারি আবদুল কাদের এবং ২৪ নং ওয়ার্ড কর্মপরিষদ সদস্য জনাব মামুনুর রশীদসহ স্থানীয় নেতৃবৃন্দ।