সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কোতোয়ালী থানার বিশেষ অভিযানে নিয়মিত মামলার ৪ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার চারজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর সার্বিক দিকনির্দেশনায়, এসি কোতোয়ালী জোনের তত্ত্বাবধানে এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ২৮ এপ্রিল ২০২৬ তারিখে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

অভিযানে কোতোয়ালী থানার মামলা নং-৫৭, তারিখ ২২/০৪/২০২৬ খ্রি., পেনাল কোডের ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ ধারায় দায়েরকৃত মামলার সঙ্গে জড়িত চারজন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. বশির (২৯), কামাল (৩০), মো. কাদের (২১) এবং মঈন উদ্দিন ওরফে মোহাম্মদ জুলহাস (২৭)। তারা বিভিন্ন জেলার বাসিন্দা হলেও বর্তমানে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিয়মিত মামলার আসামি গ্রেফতারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাটাগরি