স্টেশন রোড এলাকায় বিশেষ অভিযানে ২ জন গ্রেফতার, সিএমপি অধ্যাদেশে মামলা
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সিএমপি অধ্যাদেশে দুইজনকে গ্রেফতার করেছে।
সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও এসি (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, ২৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় মো. রাসেল (২৪) ও মো. তৌহিদ (২০)-কে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাসেলের পিতা মো. আমির হোসেন ও মাতা পারভীন আক্তার। তার স্থায়ী ঠিকানা কুমিল্লার মুরাদনগর থানার পাচকিত্তা এলাকায় হলেও বর্তমানে চট্টগ্রামের কোতোয়ালী থানার ফিশারীঘাট এলাকায় ভাসমান হিসেবে অবস্থান করছিলেন। অপর আসামি তৌহিদের পিতা মৃত কালু মিয়া ও মাতা বুলু আরা বেগম। তার স্থায়ী ঠিকানা কক্সবাজার জেলার মহেশখালী থানার মাতারবাড়ী এলাকায় এবং বর্তমান ঠিকানা চট্টগ্রামের পটিয়া থানার শান্তিরহাট এলাকায়।
পরে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা নং-১৩২/২৬, তারিখ ২৮/০৪/২০২৬ ইং, ধারা ৮৮/১০৩ সিএমপি অধ্যাদেশে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।