রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

লালদিঘী এলাকায় বিশেষ অভিযানে ২ যুবক গ্রেফতার, সিএমপি অধ্যাদেশে মামলা

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সিএমপি অধ্যাদেশে দুইজনকে গ্রেফতার করেছে।

সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও এসি (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানাধীন লালদিঘী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ইমতিয়াজ হোসেন (২৬) ও মো. জাহিদুল ইসলাম (২৫)-কে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমতিয়াজ হোসেনের পিতা দিলদার হোসেন ও মাতা জুলেখা বেগম। অপর আসামি জাহিদুল ইসলামের পিতা মো. শহীদুল ইসলাম ও মাতা রাবেয়া বেগম। তারা উভয়েই চট্টগ্রাম নগরীর পাথরঘাটা থানার ব্রিকফিল্ড এলাকার ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পরে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা নং-১২৯/২৬, তারিখ ২৬/০৪/২০২৬ ইং, ধারা ৮৮/১০৩ সিএমপি অধ্যাদেশে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ক্যাটাগরি