শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান: ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম: কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলায় জড়িত সংঘবদ্ধ পেশাদার ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল ২০২৬ তারিখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

অভিযানে ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ আলমগীর হোসেন (৬১) ও মোঃ রাব্বি (২১)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আলমগীর হোসেন ভোলা জেলার বাসিন্দা হলেও বর্তমানে চট্টগ্রামের রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করছিলেন। অপরদিকে রাব্বি কুমিল্লার বাসিন্দা হলেও চট্টগ্রামের বাকলিয়া এলাকায় অবস্থান করছিলেন।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-১৮, তারিখ ০৬/০৪/২০২৬ খ্রি. অনুযায়ী দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা রয়েছে, যা ডাকাতির প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট।

গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি