সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ইসলামী পাঠাগারে হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবি অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

সেগুন বাগান ইসলামি পাঠাগারে সন্ত্রাস ও চাঁদাবাজদের সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পাঠাগারের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা মুহিবুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং উপদেষ্টা আমান উল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, চসিক মনোনীত মেয়র প্রার্থী ও পাঠাগারের উপদেষ্টা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা অন্যায়ভাবে সেগুন বাগান ইসলামি পাঠাগারে সন্ত্রাসী কায়দায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে এবং শান্ত পরিবেশকে অশান্ত করতে চায়, তাদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, এই সন্ত্রাসীদের গ্রেফতার না করা হলে বোঝা যাবে প্রশাসন তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তিনি চট্টগ্রামে সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো স্থান হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। আইন শৃঙ্খলা বাহিনীকে অনতিবিলম্বে ইসলামী পাঠাগারে হামলাকারী ছাত্রদল যুবদলের সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ ওমর ফারুক, দিলোয়ার হোসেন, কেএম জাবেদ, সদস্য আসাদুল্লাহ শিশির, আব্দুল মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল খুলশীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

ক্যাটাগরি