সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কোতোয়ালী থানার অভিযানে দীর্ঘদিন পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন পলাতক এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মাননীয় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি চট্টগ্রাম এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর সার্বিক দিকনির্দেশনায়, সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) এর তত্ত্বাবধানে এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ২৩ এপ্রিল অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানে ওয়ারেন্টভুক্ত জিআর-৩১৩/২৩, খুলশী-০৬(১২)২৩ এবং টিআর-৩৪০/২৪ মামলার আসামি আবদুল মালেককে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেফতারকৃত আবদুল মালেকের বাড়ি চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকার মালিপাড়া সংলগ্ন লিটনের কলোনীতে।

পরে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামি গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি