বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কোতোয়ালী থানার অভিযানে দীর্ঘদিন পলাতক আসামি নিজাম উদ্দিন গ্রেফতার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ২৩ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন সিনেমা প্লেস এলাকায় অভিযান চালিয়ে মোঃ নিজাম উদ্দিন (৪৩) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেফতারকৃত নিজাম উদ্দিনের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-১২, তারিখ: ০৯/১১/২০২৪ ইং, ধারা ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪/১০৯/৩৪ পেনাল কোড এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এর ৩/৪ ধারায় মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে তিনি মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে চিহ্নিত হন।

গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, নিয়মিত মামলার আসামি গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি