মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কোতোয়ালী থানার অভিযানে সিএমপি অধ্যাদেশে ৫ জন গ্রেফতার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে সিএমপি অধ্যাদেশ মূলে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ২৩ এপ্রিল দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় ৫ জনকে আটক করা হয়। তারা হলেন—
মোঃ ওয়াসিম (২২), মোঃ সজল মিয়া (৩০), মোঃ সাগর (১৯), মোঃ সাকিব (১৯) ও মোঃ আলামিন (২০)।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় সিএমপি অধ্যাদেশের ৮৮/১০৩ ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানার অধর্তব্য মামলা নং-১২৬/২৬ ও ১২৭/২৬, তারিখ: ২৩/০৪/২০২৬ ইং, রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি