শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কোতোয়ালী থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার বিশেষ অভিযানে বিভিন্ন নিয়মিত মামলার ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মাননীয় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি চট্টগ্রাম এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর সার্বিক দিকনির্দেশনায়, সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) এর তত্ত্বাবধানে এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ২৩ এপ্রিল অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে কোতোয়ালী থানার একাধিক মামলার আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—

অভিজিৎ দাশ (২৮) — মামলা নং-০২, তারিখ: ০১/১০/২০২৪, (ধারা: ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩০৭/৩৪ পেনাল কোড)
মোঃ শাকিল (২৪) — মামলা নং-৩৯, তারিখ: ১৯/০৩/২০২৬, (ধারা: ৩৯২ পেনাল কোড)
জিহাদ (১৮) — একই মামলার সহ-আসামি
মিনা বেগম (২৬) — মামলা নং-৫৭, তারিখ: ২২/০৪/২০২৬, (ধারা: ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড)
মোমেনা বেগম (২২) — একই মামলার সহ-আসামি
বরুন বিশ্বাস (৪০) — মামলা নং-৩০, তারিখ: ১৩/০৩/২০২৬, (ধারা: ৩৮০/১০৯/৩৪ পেনাল কোড)

অভিযানকালে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, নিয়মিত মামলার আসামি গ্রেফতারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাটাগরি