কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, এক আসামির বিরুদ্ধে ৩টি সাজা পরোয়ানা
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার বিশেষ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন পলাতকসহ মোট ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে এক আসামির বিরুদ্ধে ৩টি সাজা পরোয়ানা রয়েছে।
সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, ২৪ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে—
গোপাল কৃষ্ণ দাশ (দায়রা-৩৯০৭/২২, সিআর-১০/২২, হালিশহর),
এমরানুল হক (সিআর-২৪২/২৫, বাকলিয়া) এবং
কায়সার হামিদ, যার বিরুদ্ধে একাধিক মামলা ও ৩টি সাজা পরোয়ানা রয়েছে (পাহাড়তলী ও কোতোয়ালী জোনের বিভিন্ন মামলা)।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর মধ্যে পাহাড়তলী ও কোতোয়ালী জোনের একাধিক সিআর ও দায়রা মামলা অন্তর্ভুক্ত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।