শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

পতেঙ্গায় শাহ্ আখতারিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

চট্টগ্রাম নগরীর উত্তর পতেঙ্গায় অবস্থিত একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে ২৩ এপ্রিল সকালে পতেঙ্গা শাহ্ আখতারিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নগর বিএনপির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাসংগঠক ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব মোঃ মুজিবুল হক কোম্পানি।

এ সময় বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মেধাভিত্তিক পুরস্কার এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মুজিবুল হক কোম্পানি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র এ প্লাস অর্জনের পিছনে না ছুটে প্রকৃত অর্থে সৎ ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি শৃঙ্খলা ও শিক্ষার সমন্বয়ে নিজেদের আগামীর নেতৃত্বে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ক্যাটাগরি