ভূজপুর ইউনিয়ন গাউসিয়া কমিটির কাউন্সিল ও স্মরণ সভা অনুষ্ঠিত; শফী জাবেরী সভাপতি ও রিফাত সাধারণ সম্পাদক নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি:
চট্টগ্রামের ফটিকছড়ি থানাধীন ভূজপুর ইউনিয়ন গাউসিয়া কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন (২০২৬-২০২৭ সেশন) এবং অত্র ইউনিয়নের সাবেক বিপ্লবী সভাপতি মরহুম আলহাজ্ব দেলোয়ার হোসাইন আল কাদেরী (রহ.)-এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
গত ১৭ এপ্রিল (শুক্রবার) মির্জারহাটস্থ জামেয়া রজভীয়া নূরীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ও অতিথিবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মাওলানা আহমদ শফী জাবেরী-কে সভাপতি, সিরাজুল ইসলাম রিফাত-কে সাধারণ সম্পাদক এবং মুন্সি মোঃ আরিফ-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট ভূজপুর ইউনিয়ন গাউসিয়া কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়া হয়।
কাউন্সিল ও স্মরণ সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিমুর রহমান, আলহাজ্ব মতিউর রহমান সিকদার (টুটুল), মাওলানা আব্দুল্লাহ আল মাছুদ কাদেরী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মাস্টার মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ হাসান মাসুদ, মুহাম্মদ দুলাল, মাস্টার মুহাম্মদ মহিউদ্দীন, ডাক্তার মুহাম্মদ সাহাবউদ্দীন, মাওলানা ইমাম উদ্দীন (নূরী), সাব্বির আহম্মেদ, ইমন সিকদার, ইমতিয়াজ আহমেদ, জাহাঙ্গীর আলম, বেলাল হোসাইন, মো: জুয়েল মুন্সি, সাইফুল ইসলাম, আরমান আহমেদ, মাওলানা আলী হোসাইন ফারুকী, মাওলানা শাহ আলম কাদেরী, মাওলানা জসিম উদ্দীন কাদেরী, তাহরিম আদিয়াত (রকী), মাওলানা শাহাদাত হোসাইন কাদেরী, জনাব ওমর ফারুক এবং জনাব মহিনুল করিম (মাসুদ)।
অনুষ্ঠানে বক্তারা মরহুম দেলোয়ার হোসাইন আল কাদেরী (রহ.)-এর বর্ণাঢ্য সাংগঠনিক জীবন নিয়ে আলোচনা করেন এবং নব-নির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।