চট্টগ্রাম নগরীর গোসাইলডাঙ্গা স্কুল ও এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার যৌথ আয়োজনে সংবর্ধনা পুরস্কার বিতরণ ও নবাগতদের বরণ
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ গোসাইলডাঙ্গা রামকৃষ্ণ বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং চান্দগাঁও আবাসিক এলাকায় অবস্থিত এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণ এবং নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নগরীর হালিশহরস্থ অভিজাত কনভেনশন হল ‘হল প্রিন্স গার্ডেন’-এ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি, দানবীর, সমাজসেবক ও শিক্ষানুরাগী, আলহাজ্ব সফিয়া মমতাজুল হক বাশার ট্রাস্ট ও বাশার গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও সিইও আলহাজ্ব আবুল বশর আবু
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার সিনিয়র জেলা দায়রা জজ মোহা. সিরাজুদ্দৌলাহ কুতুবী। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক সহকারী পুলিশ কমিশনার ও আলহাজ্ব রোকেয়া শামশুল ইসলাম ও মাহফুজ ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমান। সম্মানিত আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সফিউল্লাহ কুতুবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জসিম উদ্দিন, বাবু অজয় কর, আলহাজ্ব মোরশেদ আহমদ, মোহাম্মদ সাগির, মোহাম্মদ সাহাব উদ্দীন চৌধুরী, আহমদ রশিদ আমু, আবদুল্লাহ আল মারুফ, মাওলানা এনামুল হক মাদানী, অ্যাডভোকেট জসিম উদ্দিন, সাংবাদিক আবু বকর মেহেদী ও মাওলানা দিদার রশিদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইব্রাহিম সিদ্দিকী, মাওলানা নুরুজ্জামান, মাওলানা সোলাইমান কাসেমী, আবুল হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে নবাগত শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।