দক্ষিণ হালিশহরে নবীন-প্রবীণদের ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
হোসেন বাবলা, চট্টগ্রাম:
নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হালিশহরে নবীন-প্রবীণদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে এলিট হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আবু ছিদ্দিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ডিজিএম, জীবন বীমা কোম্পানি এবং শিক্ষাবিদ ও সংগঠক আলহাজ্ব মো. আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক শ্রমিক নেতা ও শিক্ষা-সংস্কৃতি সংগঠক মো. ইসহাক, শিক্ষা সংগঠক ও উদ্যোক্তা আলহাজ্ব আব্দুল মালেক সুলতানা, আলহাজ্ব মো. আলী কন্ট্রাক্টর, সমাজসেবক আলহাজ্ব জালাল উদ্দিন আহমদ, ক্যাপ্টেন মো. সোলায়মান মাস্টার, অ্যাডভোকেট মো. শাহেদ এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মকর্তা মো. নূরুল হকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সভা সঞ্চালনা করেন মো. শফিউল আলম ও ডা. মো. মেজবাহ উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে উদযাপন কমিটির মো. শফি, শিক্ষক রিদুয়ানুল বারী, মো. ইউনুছ, হাফেজ মো. বখতিয়ার উদ্দিন, আব্দুর রহমান টিপু, মো. রাকিন উদ্দিন, মো. জামসেদ হোসাইন, মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা সংগঠক এবং সমাজসেবীদের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নবীন সংগঠক মো. আব্দুল আহাদ। শেষে প্রীতি ভোজের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।