সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

বন্দরটিলায় আল হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম থেকে হোসেন বাবলা,
চট্টগ্রামের বন্দরটিলাস্থ আল হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দারুল হিকমাহ মাদ্রাসা মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আল হিকমাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অধ্যক্ষ মাওলানা মোঃ সাহিদুল ইসলাম। তিনি বলেন, পরিবার, সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে শৃঙ্খলাবোধসম্পন্ন জীবন গঠন এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় নিয়োজিত থাকতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা, সহজলভ্যতা, কঠোরতা ও সহনশীলতার সঠিক সমন্বয়—যা প্যারেন্টিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ—সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে শৃঙ্খলাবোধের মাধ্যমে জীবনে সাফল্য অর্জন এবং ভালো কাজের প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি।

অধ্যক্ষ সাহিদুল ইসলাম বলেন, পরিবারের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে মিতব্যয়িতা ও অধ্যবসায় অত্যন্ত জরুরি। তিনি নৈতিক শিক্ষা ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

কর্মশালার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি