বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

পেকুয়ায় রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মোঃ আলী আজম, পেকুয়া উপজেলা:
কক্সবাজারের পেকুয়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ আবু জাফর এম.এ।

সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহেদ উল্লাহ।

অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন পুইছঁড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন, কৃষকদল রাজাখালী ইউনিয়ন সভাপতি এস এম আমিনুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে তারাই নেতৃত্ব দেবে এবং দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি