শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ভূজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

মীর আখতারুজ্জামান রুবেল(ফটিকছড়ি):
উত্তর চট্টলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভূজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১৬ই এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৯টায় বিদ্যালয়ের ‘রোটারিয়ান জামাল উদ্দিন সিকদার অডিটোরিয়াম’ হলে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু লিটন কুমার দে-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মতিউর রহমান সিকদার (টুটুল)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জহির উদ্দীন বাবর এবং ভূজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু হিল্লোল দাশ।

বক্তারা বলেন, “একদিকে যেমন আমাদের একদল দক্ষ শিক্ষার্থী উচ্চশিক্ষার পথে পা বাড়াচ্ছে, অন্যদিকে কচি-কাঁচার দল আজ এই বিদ্যাপীঠে তাদের নতুন যাত্রা শুরু করল। বিদায়ীদের যেমন আমরা সাফল্য কামনা করি, তেমনি নবীনদেরও জানাই উষ্ণ অভিনন্দন। তোমরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর।”

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী পরীক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। শিক্ষকদের পক্ষ থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সমীর কান্তি দেব, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আজমগীর এবং সহকারী শিক্ষক রথীন্দ্রনাথ কীর্ত্তনীয়া। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইমাম হোসেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরীক্ষার্থীদের সাফল্য ও নবীনদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ ইব্রাহিম। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি