সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

লামার আজিজনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে এক রাবার ব্যবসায়ীর ছেলে ও তার সহযোগীর ওপর হামলার অভিযোগ উঠেছে মাহফুজ আলম মাসুমগংয়ের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লামা সাংবাদিক ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পিতা বাবুল এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘদিন ধরে তার পরিবারের কাছে চাঁদা দাবি করে আসছিল অভিযুক্তরা। সর্বশেষ ১০ লাখ টাকা দাবি করা হলে তা দিতে অস্বীকৃতি জানালে তার ছেলে ও এক সহযোগীর ওপর হামলা চালানো হয়। এতে তারা গুরুতর আহত হন।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ কারণে ন্যায়বিচার পাওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বাবুল দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

ক্যাটাগরি