মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায় সংবর্ধনা-২০২৬ ও দোয়া মাহফিল বৃহস্পতিবার সকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুনিরুল আনোয়ার। তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াছ আলী।

শিক্ষক মোঃ সেলিম রেজা ও শিক্ষিকা নাজনীন ইয়াছমিন বাবলির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক বাবু বিকাশ সরকার, সিনিয়র শিক্ষিকা হোমায় আরা বেগম, শিক্ষিকা ফেরদৌস আরা চৌধুরী, সিনিয়র শিক্ষিকা শাহিনা আক্তার এবং শিক্ষক মোঃ আজিজুল হক।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে জান্নাতুল মাওয়া, প্রমি আক্তার ও নিশান আবেগঘন বক্তব্য প্রদান করেন।

প্রধান শিক্ষক মোঃ মুনিরুল আনোয়ার তার বক্তব্যে শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, ধৈর্য এবং নিষ্ঠার সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি ভবিষ্যৎ জীবন গঠনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়ার এবং প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, সফলতা ও আত্মবিশ্বাস কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন শিক্ষক মাওলানা মোঃ সাইফুর রহমান।

ক্যাটাগরি