সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

সেন্টমার্টিনে মাদকসহ ১০ চোরাকারবারি আটক

সেন্টমার্টিনে অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের গাঁজা ও বিদেশি মদসহ ১০ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৮ বোতল বিদেশি মদসহ ১০ জনকে আটক করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য, ব্যবহৃত বোট ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাটাগরি