বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

প্রশ্নের মুখে পুরো চক্র“একসময় অনেকেই ধারণা করেছিলেন, সাবেক এমপি বদি অনুপস্থিত হলে ইয়াবা বাণিজ্যে বড় ধরনের ধস নামবে। তবে সাম্প্রতিক বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হওয়ার ঘটনাগুলো প্রমাণ করছে—এই অবৈধ কারবার থেমে থাকেনি; বরং আরও বিস্তৃত ও সুসংগঠিত রূপ নিয়েছে।

বর্তমান পরিস্থিতিতে নতুন করে প্রশ্ন উঠেছে—যাকে এতদিন ইয়াবা নিয়ন্ত্রণের প্রতীক বা একমাত্র ‘খলনায়ক’ হিসেবে উপস্থাপন করা হয়েছিল, সেই এমপি বদিকে ঘিরে প্রচারণা কতটা বাস্তবতার প্রতিফলন ছিল? নাকি একটি ব্যক্তিকে সামনে এনে প্রকৃত নেটওয়ার্ক ও মূল হোতাদের আড়াল করা হয়েছিল?

বিশ্লেষকরা মনে করছেন, ইয়াবা বাণিজ্য কোনো একক ব্যক্তিনির্ভর নয়; এটি একটি বহুমাত্রিক ও সুসংগঠিত চক্র, যেখানে বিভিন্ন স্তরে একাধিক ব্যক্তি ও শক্তিশালী নেটওয়ার্ক জড়িত। সীমান্ত রুট, পরিবহন ব্যবস্থা, অর্থ লেনদেন ও স্থানীয় সহযোগিতা—সবকিছু মিলিয়ে এটি একটি জটিল কাঠামো, যা দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছে।

সংশ্লিষ্টদের মতে, অতীতে একপাক্ষিক প্রচারণা ও তথাকথিত ‘মিডিয়া ট্রায়াল’-এর মাধ্যমে এমপি বদিকে একটি প্রতীকী চরিত্রে রূপ দেওয়া হয়েছিল। এর প্রভাব তার ব্যক্তিগত ও রাজনৈতিক অবস্থানের ওপর পড়লেও বাস্তব চিত্র ছিল আরও বিস্তৃত। বর্তমান প্রেক্ষাপট সেই ধারণাকেই নতুনভাবে প্রশ্নবিদ্ধ করছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের জটিল অপরাধ চক্র মোকাবিলায় আবেগ বা ব্যক্তি-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে প্রয়োজন তথ্যভিত্তিক বিশ্লেষণ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং জবাবদিহিতা নিশ্চিত করা। একই সঙ্গে সীমান্ত থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত পুরো নেটওয়ার্ককে আইনের আওতায় আনতে সমন্বিত পদক্ষেপ জরুরি।

কারণ, সাধারণ মানুষ এখন আর একপাক্ষিক বয়ান নয়—প্রকৃত সত্য জানতে চায় এবং দেখতে চায় কার্যকর পদক্ষেপের বাস্তব প্রতিফলন।

ক্যাটাগরি