বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পশ্চিম জুলধা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে পশ্চিম জুলধা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর আলোকপাত করেন।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আগ্রহ সৃষ্টি করতেই এ আয়োজন করা হয়েছে।

ক্যাটাগরি