বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

লামায় জ্বালানি কাঠবোঝাই ট্রাক জব্দ, মামলা প্রক্রিয়াধীন

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) বান্দরবানের লামা উপজেলায় বন বিভাগের অভিযানে অবৈধ জ্বালানি কাঠবোঝাই একটি টি.এস ট্রাক জব্দ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে লামা–ফাইতং সড়কের বদরের টিলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী বন সংরক্ষক মাসুম আলমের নেতৃত্বে ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এবং লামা বন বিভাগের একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় একটি ট্রাকে অবৈধভাবে জ্বালানি কাঠ পরিবহন করা হচ্ছিল—এমন তথ্যের সত্যতা পেয়ে ট্রাকটি জব্দ করা হয়।

অভিযান শেষে জব্দকৃত ট্রাকটি লামা সদর রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাঠগুলো সংরক্ষিত বন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযানের সঙ্গে জড়িত কর্মকর্তারা জানান, বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাটাগরি