সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

বিজিবির অভিযানে রামুর খুনিয়াপালং থেকে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার

নুর মুহাম্মদ, কক্সবাজার:কক্সবাজারে রামুতে মালিকবিহীন ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩০ বিজিবি)। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে।

​শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকায় এই অভিযান চালানো হয়।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল তুলাবাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।

​এ সময় মাথায় বস্তা নিয়ে এক ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা থামার সংকেত দিলে তিনি দূর থেকে বিজিবির উপস্থিতি দেখে বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ভেতর থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ক্যাটাগরি