হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বন্দর-ইপিজেডে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী
আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক স্যামুয়েল হ্যানিম্যান-এর ২৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বন্দর-ইপিজেড পতেঙ্গা এলাকায় ডি.এইচ.এম.এস. হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির উদ্যোগে “হ্যানিম্যান ডে ও ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ এপ্রিল সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মোঃ শফিউল বাসার এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মুঃ হাফিজু রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান উপদেষ্টা ডা. কে.এম. শহীদ।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি ডা. শামীম সিকদার, সহ-সভাপতি ডা. মাওলানা আমির হোসেন, ডা. সানু দাশ, ডা. এন. দাশ অসীম, সাংগঠনিক সম্পাদক ডা. সহদেব চন্দ্র শীল, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আরমান হোসেন, অর্থ সম্পাদক ডা. রহিম উদ্দীন চৌধুরী, সহ-অর্থ সম্পাদক ডা. সুজন দাশ, সহ-দপ্তর সম্পাদক ডা. মনোজ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. আব্দুর রহিম, ডা. মিজানুর রহমান কামাল, সাংস্কৃতিক সম্পাদক ডা. নুর আহম্মেদ সোহেল, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা ডা. সুচিত্রা ভৌমিক, ধর্ম বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান, কার্যকরী পরিষদ সদস্য ডা. জুয়েল ইসলাম, ডা. ওয়াদুদ পটিয়ারী, ডা. রুনা লায়লা ও ডা. পারভীন আক্তারসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী প্রধান উপদেষ্টা ডা. নওয়াব হোসেন পাঠান, উপদেষ্টা পরিষদ সদস্য ডা. রিপন কান্তি দেবনাথ, ডা. নাজিম উদ্দীন চৌধুরী, ডা. আঃ জলিল এবং হালিশহর, পাহাড়তলী ও আকবরশাহ থানা হোমিও চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ।
বক্তারা স্যামুয়েল হ্যানিম্যান-এর চিকিৎসা নীতি ও আদর্শ অনুসরণ করে মানবকল্যাণে সেবামূলক চিকিৎসা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।