বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

দু’দিনব্যাপী ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন: সাউথ সিটি পাবলিক স্কুলে বর্ণিল আয়োজন

চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহরস্থ আকমল আলী রোডের খালপাড় সংলগ্ন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সাউথ সিটি পাবলিক স্কুল-এর উদ্যোগে দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকেলে টিজিএম স্পোর্টস গ্রাউন্ডে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ খবির উদ্দিনের সভাপতিত্বে এবং স্থানীয় ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা ও শিক্ষিকা আঁখি সুলতানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সমন্বয়কারী ও প্রশিক্ষক মোঃ আব্দুল হাকিম চৌধুরী। উদ্বোধক অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বিভাগীয় সভাপতি মোঃ মারুফ বিল্লাহ জাবেদ। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক এম.এ রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আদর্শ শিক্ষক ফোরামের সভাপতি এস এম দিদারুল আলম এবং প্রভাতী আদর্শ কেজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বিভাগীয় সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম, স্বাধীন বাংলা কেজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, শিক্ষানুরাগী ও সংগঠক মোঃ মিলন হোসাইন এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী মোঃ ইকবাল বাহারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল হাকিম চৌধুরী বলেন, আনন্দ-বিনোদনমুখর ও মানবিক শিক্ষার পরিবেশ তৈরি করতে পারলে দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি শিশুদের ওপর অতিরিক্ত বইয়ের চাপ না দিয়ে নৈতিক ও সহায়ক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অভিভাবকদের, বিশেষ করে মায়েদের আরও যত্নশীল ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং শিক্ষক-পরিচালনা পর্ষদের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রীতি ভোজের মাধ্যমে দুই দিনব্যাপী এ আয়োজনের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

ক্যাটাগরি