বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার ৩ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি মামলায় তদন্তে প্রাপ্ত তিনজন আসামিকে গ্রেফতার করেছে।

সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গত ৯ এপ্রিল ২০২৬ তারিখে কোতোয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতির প্রস্তুতির মামলার তদন্তে প্রাপ্ত তিনজন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ আনোয়ার (২৭), পিতা: শাহ আলম (ওরফে মোঃ সাজ্জাদ/জাকির হোসেন), মাতা: আমেনা বেগম, স্থায়ী ঠিকানা: গোবিন্দপুর, জিন্নাত আলী সরকারের বাড়ি, থানা: তিতাস, জেলা: কুমিল্লা।
২. মোঃ হৃদয় (২৭), পিতা: মৃত টিপু মিয়া, মাতা: লিপি বেগম, ঠিকানা: ছালেহ আহমদ কলোনী, পশ্চিম মাদারবাড়ি, মিজি পুকুর পাড়, ২৯ নম্বর ওয়ার্ড, থানা: সদরঘাট, জেলা: চট্টগ্রাম।
৩. মোঃ আকতার হোসেন, পিতা: মৃত রশিদ, মাতা: মোসা. জিবুনী, স্থায়ী ঠিকানা: ধামঘর, মুরাদনগর, কুমিল্লা; বর্তমান ঠিকানা: বাদামতলী মোড়, ম্যাডাম কলোনীর আগে, বাকলিয়া, চট্টগ্রাম।

গ্রেফতারের পর তাদের কোতোয়ালী থানায় নিয়ে আসা হয় এবং কোতোয়ালী থানার মামলা নং-১৮, তারিখ: ৬ এপ্রিল ২০২৬, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, নগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি