সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

পতেঙ্গা ১৫ নম্বর ঘাটে র‍্যাব-৭ এর অভিযানে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ৯

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। অভিযানে প্রায় ৫ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।

র‍্যাব সূত্রে জানা যায়, শুক্রবার পরিচালিত এ অভিযানে মোট ৯ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৫ জন রোহিঙ্গা নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, আগামীকাল শনিবার দুপুরে চান্দগাঁওস্থ র‍্যাব কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

মাদক পাচার ও বিস্তার রোধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ক্যাটাগরি