শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ পাচারকারী

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন বিকেল ৫টার দিকে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদী এলাকায় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বোটটি থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা। এ সময় ঘটনাস্থল থেকে দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মিডিয়া কর্মকর্তা আরও জানান, মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ক্যাটাগরি