শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

সিইপিজেড পকেট গেট সংলগ্ন আবু বকর মসজিদে ইমাম-মুয়াজ্জেমের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রামের ৩৯ নম্বর ওয়ার্ডে সিইপিজেড পকেট গেট সংলগ্ন আবু বকর মসজিদে ইমাম ও মুয়াজ্জেমের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের পর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদকসহ আরও ২-৩ জন মিলে এ হামলা চালান।

ভুক্তভোগীদের দাবি, হামলায় তারা গুরুতরভাবে আহত ও রক্তাক্ত হন। ঘটনার পর তারা ইপিজেড থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে থানা পুলিশ অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা

ক্যাটাগরি