গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামীকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করুন – অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন
ইপিজেড থানা উদ্যােগে ১১ দলীয় ঐক্যের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় নগরীর ইপিজেড বন্দর টিলা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে সারা দেশের মহানগরে আগামীকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এই অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীতে ১১ দলীয় ঐক্যের আগামীকাল আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামীকালের সমাবেশ সফল করতে চট্টলার সর্বস্তরের জনগণকে উদাত্ত আহ্বান জানান।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা ব্যবহার করে জনগণের পবিত্র রায়কে অবজ্ঞা করছে। সরকারের এ ধরনের একগুঁয়েমি ও জনবিচ্ছিন্ন অবস্থান আধিপত্যবাদের প্রভাবে নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অপচেষ্টা বলে তিনি মন্তব্য করেন।
অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “১১ দলীয় ঐক্য সাধারণ জনগণকে সাথে নিয়ে ‘হ্যাঁ’ ভোটের ম্যান্ডেট বাস্তবায়ন করবেই, ইনশাআল্লাহ।” তিনি নিরপেক্ষতা, ভারসাম্যপূর্ণ সরকার, মেধাভিত্তিক নিয়োগ এবং স্থানীয় সরকারের সর্বস্তরে নির্বাচিত প্রতিনিধির শাসন নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি সতর্ক করে বলেন, “৫১% সমর্থন নিয়ে সরকার গঠন করে ৭০% জনগণের রায়কে উপেক্ষা করার সুযোগ জনগণ দেবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণ রাজপথ ছাড়বে না।”
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইপিজেড থানা আমীর জনাব আবুল মোকাররম।
এসময় উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড আমীর জনাব ওসমান গনি, ওয়ার্ড সেক্রেটারি আব্দুল্লাহ আল আরিফ, মোহাম্মাদ সাহেদ, মাওলানা মোজাম্মেল হক, মোঃ ফখরুল ইসলাম, আবদুর রহিম বিশ্বাস, মামুন খান, মাওলানা আলমগীরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা লিফলেট বিতরণের মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং কেন্দ্র ঘোষিত দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান জানান।
কোতোয়ালি থানার উদ্যোগে ১১ দলীয় ঐক্যের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদে জুমা দেওয়ান বাজারস্থ বিআইএ জামে মসজিদের সামনে এ কর্মসূচি পালিত হয়।
চট্টগ্রাম মহানগরী কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোছাইনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা কর্মপরিষদ সদস্য এডভোকেট এহতেশামুল হক, থানা কর্মপরিষদ সদস্য ও জামালখান ওয়ার্ড আমীর একরামুল হক, দেওয়ানবাজার ওয়ার্ড কর্মপরিষদ সদস্য আবদুল মতিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে আমির হোছাইন বলেন, গণভোটের রায় অপমান্য করে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি সরকার। তাই জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহবান জানান।