শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ইপিজেডের ৩৯ নং ওয়ার্ডে দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

চট্টগ্রাম, ১০ এপ্রিল ২০২৬: বাংলাদেশ জামায়াতে ইসলামী ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শিবিরে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। তিনি দায়িত্বশীলদের আদর্শ চরিত্র গঠন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আমীর ওসমান গনি এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আব্দুল্লাহ আল আরিফ। বিশেষ অতিথি ছিলেন মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মোহাম্মদ ইউনুস।

এতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।

ক্যাটাগরি