দক্ষিণ হালিশহর কেজি এন্ড হাইস্কুলে এসএসসি-২০২৬ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
চট্টগ্রাম, ১০ এপ্রিল: নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ হালিশহর কেজি এন্ড হাইস্কুলে এসএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে স্কুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিকের সাবেক প্রকৌশলী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাসংগঠক ইঞ্জিনিয়ার মোঃ আবু ছিদ্দিক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ সৈয়দুল গোলাম মোস্তফা, শিক্ষক সৈয়দ শামসুল ইসলাম ও শিক্ষক মোঃ মাকসুদুর রহমান। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে আবেগঘন বক্তব্য প্রদান করেন ছাত্রী মহিমা আক্তার, আনিকা ইসলাম ও মারিয়া আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবু ছিদ্দিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তাদেরকে আগামীর মানবিক দায়িত্ববোধ ও শৃঙ্খলার সাথে পথ চলার শপথ নিতে হবে এবং অর্জিত জ্ঞান দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর দৃঢ় প্রত্যয় রাখতে হবে।
অনুষ্ঠানের শেষে সকল শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালকদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।