বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালালো ইসরায়েল

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। আজ বুধবার (৮ এপ্রিল) সকালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়, যেখানে ইসরায়েলও সম্মতি জানায়। যদিও পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে স্পষ্ট করেন, দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।

অন্য দিকে যুদ্ধবিরতির ঘোষণা প্রদানকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মিত্র দেশগুলোও এই চুক্তির অন্তর্ভুক্ত থাকবে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী।

দেশটির সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিচাই আদ্রেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, লেবাননে আমাদের অভিযান চলমান রয়েছে এবং এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। নিজেদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে জহরানি নদীর উত্তর দিকে সরে যান।

এছাড়া রাজধানী বৈরুতের দাহিয়েহ উপশহর থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় হামলার প্রস্তুতির কথাও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

বিবৃতিতে তারা জানায়, দাহিয়েহ অঞ্চলে হিজবুল্লাহর সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা বেসামরিক নাগরিকদের ক্ষতি করতে চাই না। তাই নিরাপত্তার স্বার্থে দ্রুত এলাকা ত্যাগ করার আহ্বান জানানো হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ক্যাটাগরি