লামায় বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড অনুষ্ঠিত
নজরুল ইসলাম লামা বান্দরবা
বান্দরবানের লামা উপজেলায় “৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মঈন উদ্দিন মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আসাদুজ্জামান, লামা থানার এসআই জনাব মেহেদী হাসান চৌধুরী এবং উপজেলা পরিসংখ্যান অফিসার, লামা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী তথ্য অফিসার জনাব রাশেদুল ইসলাম রাশেল। এতে সভাপতিত্ব করেন লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অরুণ কৃষ্ণ পাল।
লামা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিজ্ঞানচর্চা ও নতুন প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।