শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

যমুনা টেলিভিশনের ১৩ বছরে পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম মহানগরী জামায়াতের শুভেচ্ছা

যমুনা টেলিভিশনের ১৩ বছরে পদার্পণ উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।

আজ (৫এপ্রিল) দুপুর ১২টায় আগ্রাবাদ চট্টগ্রাম যমুনা টিভির সেন্টারে এই শুভেচ্ছা জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন যমুনা টিভির ব্যুরো চিফ জামসেদ চৌধুরী কে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, কোতোয়ালি থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম সুমন ও আল আমিন প্রমুখ।

ক্যাটাগরি