শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ‘মিট দ্য প্রেস’: নগরীকে সেইফ শহর রাখার ঘোষণা

হোসেন বাবলা | চট্টগ্রাম |

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এপ্রিল ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা এবং নবাগত পুলিশ কমিশনারের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী বিপিএম। তিনি পুলিশের সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

পুলিশ কমিশনার বলেন, চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় বা প্রভাব বিবেচনা করা যাবে না—এ বিষয়ে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর থাকবে। এ সময় তিনি চট্টগ্রামকে একটি ‘সেইফ সিটি’ হিসেবে গড়ে তোলার দৃঢ় ঘোষণা দেন।

সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন কমিশনার এবং তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেন, যা উপস্থিত সদস্যদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী (বিপিএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া নগরীর বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), গণমাধ্যমকর্মী ও সিনিয়র সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি