শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন

চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান গত ৩১ মার্চ মঙ্গলবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), চট্টগ্রাম পাঠান মোঃ সাইদুজ্জামান।

আবদুল বারী, জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রামের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দিন বাবর।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক, ক্রীড়া প্রশিক্ষক ও সাবেক ফুটবলার দেবাশীষ বড়ুয়া দেবু, ক্রীড়া সংগঠক মোহাম্মদ ফরিদ এবং সংগঠক নেয়ামত উল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, গত ১ মার্চ থেকে অনূর্ধ্ব-১৫ (অ-১৫) বয়সভিত্তিক ৩৫ জন খেলোয়াড়কে নিয়ে আগ্রাবাদ সরকারি স্কুল মাঠে শুরু হওয়া মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি হয় মঙ্গলবার সন্ধ্যায়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

ক্যাটাগরি