বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

মিট দ্য প্রেসে সিএমপি কমিশনারের ঘোষণা: নিরাপদ নগরী গড়তে কঠোর অবস্থান

হোসেন বাবলা: ৩ এপ্রিল
নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর এপ্রিল ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা ও নবাগত পুলিশ কমিশনারের “মিট দ্য প্রেস” অনুষ্ঠান গত বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী, বিপিএম। সভায় তিনি সিএমপির সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

পুলিশ কমিশনার চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় বিবেচনা না করার জন্য কঠোর নির্দেশ দেন।

সভায় তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে এবং চট্টগ্রামকে একটি নিরাপদ (সেইফ) শহর হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও প্রশাসন ও অর্থের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও নগরীর বিভিন্ন থানার ওসি, গণমাধ্যমকর্মী ও সিনিয়র সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি