পতেঙ্গায় স্বামী নয়ন ও বোন জামাই মোর্শেদের নির্যাতনের শিকার রিমা আক্তারের সংসার নিয়ে অভিযোগ
পতেঙ্গা বিজয় নগর থেকে নিখোঁজের ২২ দিন পর উদ্ধার হওয়া গৃহবধূ রিমা আক্তারের সংসার নিয়ে নানান অভিযোগ উঠেছে। পতেঙ্গা মডেল থানার পুলিশ সূত্রে জানা যায়, রমজান মাসে নিখোঁজ হওয়ার পর ২৫ রমজান রাতে রিমাকে তার বান্ধবীর বাসা থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রিমার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিয়ের মাত্র ৫–৬ মাসের মধ্যে তার স্বামী মো. নয়ন এবং বোন জামাই মোঃ মোর্শেদ তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন। রিমার বড় বোন পিংকি আক্তার অভিযোগ করেন, নয়নের পরিবারের সদস্যরা তাকে পরকীয়া প্রেম, মোবাইলে অন্য লোকের সঙ্গে যোগাযোগ এবং ঘর-সংসারে বিভিন্ন দায়িত্ব পালন করতে বাধ্য করতেন।
পরিবারের দাবি, নিখোঁজ অবস্থায় রিমা ২–৩ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এদিকে, স্বামী নয়ন গার্মেন্টসে চাকরি করলেও বিকালে বাসায় এসে মোবাইলে অনলাইনে জুয়া ও ক্যাসিনো খেলার মধ্যে মগ্ন থাকতেন, যা রিমার উপর চাপ সৃষ্টি করেছিল।
রিমার স্বজনরা অভিযোগ করেছেন, নয়নের পরিবারের কেউ ঈদের পরেও রিমার শারীরিক বা মানসিক অবস্থার খোঁজখবর নিতে আসেননি। দীর্ঘদিন ধরেই শ্বশুরবাড়ির স্বক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত সমাধানের দাবি জানানো হয়েছে, যাতে রিমার সংসারে শান্তি ফেরানো যায়।
পতেঙ্গা মডেল থানায় জিডি নং–৯১৯/২৬ অনুযায়ী এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত মীমাংসার উদ্যোগ নেয়া হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।