শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

অসুস্থ মুহাম্মদ ইব্রাহিমকে হাসপাতালে দেখতে যান চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম চট্টগ্রাম মহানগরী চাষী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মরহুম মাওলানা হুমায়ুন কবিরের ছোট ভাই এবং চট্টগ্রাম অঞ্চল মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিসেস রায়হান জামিলার সম্মানিত পিতা মুহাম্মদ ইব্রাহিম-কে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে দেখতে যান।

তিনি হাসপাতালে উপস্থিত হয়ে মুহাম্মদ ইব্রাহিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে সার্বিক চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় তিনি তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

ক্যাটাগরি