বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

সবার জন্য ফ্যাশন: ‘সানা ফ্যাশন মল’-এ ৪ এপ্রিল ঈদ বিক্রয় ও র‍্যাফেল ড্র

চট্টগ্রামের টেরিবাজারে অবস্থিত ‘সানা ফ্যাশন মল’-এ ঈদ উপলক্ষে বিশেষ বিক্রয় ও র‍্যাফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী শনিবার (৪ এপ্রিল, ২০২৬) এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার ও পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

“সবার জন্য ফ্যাশন” স্লোগানকে সামনে রেখে আয়োজিত ঈদ বিক্রয়-১২ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য নতুন ও রাজকীয় পোশাকের সংগ্রহ উপস্থাপন করা হবে। আয়োজকরা জানান, ঈদকে ঘিরে ক্রেতাদের চাহিদা বিবেচনায় আধুনিক ও মানসম্মত পোশাকের সমাহার নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে টেরিবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এসময় বক্তব্য রাখবেন সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন টেরিবাজারের ব্যবসা-বাণিজ্যকে আরও গতিশীল করবে।

এছাড়া অনুষ্ঠানের অংশ হিসেবে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হবে, যেখানে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

ক্যাটাগরি