বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক আফসার উদ্দিন চৌধুরী ছোট ভাই খোরশেদুল আনোয়ার চৌধুরীর ইন্তেকালে চট্টগ্রাম মহানগরীর জামায়াত নেতৃবৃন্দের শোক প্রকাশ

দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক আফসার উদ্দীন চৌধুরীর ছোট ভাই ও দৈনিক কর্ণফুলী পত্রিকার ম্যানেজার খোরশেদুল আনোয়ার চৌধুরী (৭৪) চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে আজ আনুমানিক দুপুর ১ টার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল ও কোতোয়ালী থানা আমীর আমির হোছাইন প্রমুখ।

আজ রাত ৯ টায় পাথরঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, মরহুমের ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর ইবাদত গুলো কবুল করুন। তাঁর জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান দান করুন। আর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সবাইকে সবরে জামিল দান করুন, আমীন।

ক্যাটাগরি