চট্টগ্রামে সিএমপি কমিশনার হাসিব আজিজের বিদায় সংবর্ধনা জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ (বিপিএম) এর বদলিজনিত বিদায় উপলক্ষে আজ দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এক আবেগঘন ও মর্যাদাপূর্ণ বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী অতিথি নিজেই, কমিশনার হাসিব আজিজ।
কবির ভাষায় বিদায়ী মুহূর্তকে আখ্যায়িত করা হয়েছিল:ফোটে যে ফুল আঁধার রাতে,ঝরে ধুলায় ভোর বেলাতে,আমায় তারা ডাকে সাথী আয়রে,আয় সজল করুণ নয়ন তোলে,দাও বিদায়।
কমিশনার হাসিব আজিজ বিগত ৫ সেপ্টেম্বর ২০২৪ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩৩তম কমিশনার হিসেবে যোগদান করেন। প্রায় ১ বছর ৬ মাস ২৭ দিনের সফল কর্মযাত্রার পর আজ তাঁর শেষ কর্মদিবস পালিত হয়েছে। তাঁর দক্ষ নেতৃত্ব, দূরদর্শিতা এবং মানবিক দৃষ্টিভঙ্গির কারণে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ একটি গতিশীল, আধুনিক ও জনবান্ধব বাহিনী হিসেবে এগিয়ে গেছে।
সভায় বিভিন্ন বিভাগের পুলিশ সদস্যরা স্মৃতিচারণ, শুভকামনা ও কৃতজ্ঞতামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সিএমপির পক্ষ থেকে বিদায়ী কমিশনারকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
বিদায়ী বক্তব্যে কমিশনার হাসিব আজিজ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
উক্ত সভায় উপস্থিত ছিলেন:অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ,উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম,উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, বিপিএম,উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাং,উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম,উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহ্মেদ পিপিএম,উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া
সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের পুরো পরিবেশকে আবেগময় ও স্মরণীয় করে তোলে এই উপস্থিতি।