শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: সিনিয়র দলের জোড়া জয়

ক্রীড়া ডেস্ক | ৩০ মার্চ

মহান স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে প্রদর্শনী ফুটবল ম্যাচ।

এর অংশ হিসেবে আজ (৩০ মার্চ) বিকেলে সিডিএ বালুর মাঠে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় সিনিয়র দল (অনূর্ধ্ব-১৭) ২-১ গোলে জুনিয়র দলকে (অনূর্ধ্ব-১৪) পরাজিত করে। জয়ী দলের রাহুল একাই দুটি গোল করে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন।

এর আগে অনুষ্ঠিত প্রথম ম্যাচেও সিনিয়র দল বিজয়ী হয়। ওই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মহিউদ্দিন ও সিধু দাশ (জুনিয়র দল)।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন একাডেমির সহকারী কোচ মোঃ মামুন, মাঠ সমন্বয়কারী আমির খন্দকার এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও একাডেমির পরিচালক, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।

এদিকে, একাডেমির পরিচালক ও উপ-কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দোস্ত মোহাম্মদ সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়ে মুঠোফোনে বার্তা প্রদান করেন।

উল্লেখ্য, আগামী ১৫ এপ্রিল থেকে বাফুফে একাডেমি কাপ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ এবং চলমান পাইওনিয়ার ফুটবল লিগকে সামনে রেখে একাডেমির খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত রয়েছে।

ক্যাটাগরি