কোতোয়ালী থানার অভিযানে অপহৃত শিশু উদ্ধার, ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে অপহৃত এক শিশুকে উদ্ধার এবং ধর্ষণ (বলাৎকার) মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ জাকের হোসেন সঙ্গীয় ফোর্সসহ চাঁদপুর জেলার কচুয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ মার্চ ২০২৬ তারিখে কোতোয়ালী থানা এলাকা থেকে অপহৃত শিশু জুমান ইসলাম সিয়াম (১৪) কে উদ্ধার করা হয়।
এসময় অপহরণকারী মামুনুর রশিদ (২১), পিতা-মৃত তৈয়ব আলী, মাতা-আয়েশা বেগম, সাং-দক্ষিণ মেঘদাইল, কাদির মিস্ত্রির বাড়ি, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর; বর্তমানে কর্ণফুলী ঘাট, পুরাতন কাস্টমস, কালাম মাঝির মেস (৩য় তলা), থানা-সদরঘাট, জেলা-চট্টগ্রাম—তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-৫২, তারিখ ২৮/০৩/২০২৬ খ্রি., নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৭/৯(১)/৩০ ধারায় মামলা রুজু রয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।