‘লক্ষ্মীপুরের বশিকপুরে FBN’র ৩নং ওয়ার্ড কমিটি সম্পন্ন’
‘শিক্ষা, সেবা ও ক্রীড়া’
এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন বশিকপুর ইউনিয়নে ‘ফিউচার বিল্ডার্স নেটওয়ার্ক’ (FBN) নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।
তারই ধারাবাহিকতায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দেয়া হচ্ছে কমিটি।
গতকাল শুক্রবার (২৭ মার্চ) বিকালে ইউনিয়ন নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী ৩নং ওয়ার্ড (রামনগর) এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে আল ইমরানকে সভাপতি ও আব্দুল্লাহ্ আল মারুফকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়াও কমিটিতে আব্দুল্লাহ্ আল নোমানকে সহ-সভাপতি, কাজী রাসেলকে যুগ্ম সাধারণ সম্পাদক, আল-আমিনকে অর্থ বিষয়ক সম্পাদক, মাহমুদুল হাসান রাহাদ ও রায়হান হোসেন হৃদয়কে প্রচার ও মিডিয়া সম্পাদক, কাজী ফরিদ ও মোঃ শুভকে শিক্ষা বিষয়ক সম্পাদক, মোঃ রেদোয়ান, কাজী ফাহিম ও আল-আমিনকে সমাজসেবা বিষয়ক সম্পাদক, মোঃ শামীম হোসেন, ইমাম হোসেন ও ইমরান হোসেনকে ক্রীড়া বিষয়ক সম্পাদক, মোঃ সোহাগ ও মোঃ মিরাজকে আপ্যায়ন বিষয়ক সম্পাদক, কাজী আরিফ, মোঃ শাকিল ও আব্দুল হান্নানকে স্বেচ্ছাসেবী সম্পাদক, মোঃ মাহাবুব ও মোঃ সজীবকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মোঃ আরিফ পাটোয়ারীকে ধর্ম বিষয়ক সম্পাদক এবং আল-আমিন (ডাক্তার বাড়ি) ও মেহেরাজ হোসেন শাওনকে ব্লাড ডোনেট সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
ছিন্নমূল ও অবহেলিত মানুষদের মাঝে শিক্ষার আলো পৌঁছানো, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ এবং মাদক থেকে যুব সমাজকে ফিরিয়ে এনে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করাই সংগঠনটির অন্যতম উদ্দেশ্যে বলে জানায় দায়িত্বশীলরা।